প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ০২:৪৯ পিএম
          --- ৩ মাস আগে
Ad

ছাত্র অধিকারের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক হলেন বাঙলা কলেজের সাবেক সভাপতি আকাশ

অ- অ+
ছাত্র অধিকারের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক  হলেন বাঙলা কলেজের সাবেক সভাপতি আকাশ
ছাত্র অধিকারের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক হলেন বাঙলা কলেজের সাবেক সভাপতি আকাশ
Ad



Katha24.com   বাংলা কলেজ প্রতিনিধি 


ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঙলা কলেজের  আকাশ চৌধুরী। তিনি বাঙলা কলেজ  শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।তিনি বাঙলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২৩ তম ব্যাচের শিক্ষার্থী।


সোমবার (১২ জানুয়ারি) রাতে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক এর সই করা এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় পরিষদের আংশিক কমিটি প্রকাশ করা হয়।


মোট ১৩৯ সদস্যের এই আংশিক কেন্দ্রীয় কমিটিতে যুগ্ন সাধারণ  সম্পাদক হিসেবে দায়িত্ব পান আকাশ চৌধুরী।


এ বিষয়ে আকাশ চৌধুরী  বলেন, ​"ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করায় আমি মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। বাঙলা কলেজের  একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এই গুরুদায়িত্ব পালনে আমি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।তিনি আরও বলেন আমার এই জার্নি সহজ ছিলো না। ২০২০ সাল থেকে সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসে কার্যক্রম শুরু করি। ছাত্রলীগের একাধিপত্য এবং তুমুল ভয়াবহতার মধ্যে বাঙলা কলেজ ছাত্র অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। চার বার তাদের হামলার শিকার হই। এরপর সভাপতির দায়িত্ব পালন করি। আমি জানিনা কতটুকু সফল হতে পেরেছি তবে সর্বোচ্চ চেষ্টা ছিলো দেশের জন্য কিছু করার। দেশের মানুষের জন্য কিছু করা।

ছাত্র অধিকার পরিষদকে নিয়ে আমার ব্যাক্তিগত কিছু প্লান আছে দেশের স্বার্থে সকলকে সাথে নিয়ে সেগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

সাদাকে সাদা এবং কালাকে কালা বলার এই লড়াই সুদীর্ঘ হোক, রাজনীতি হোক দেশে এবং জনগণের স্বার্থে।পরিশেষে গভীর ভাবে মিস করবো বাঙলা কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদকে। যতদিন থাকবো বাঙলা কলেজের সাথে ইনশাআল্লাহ ।

ছাত্র সমাজের এই নতুন যাত্রায় সত্য ও ন্যায়ের পক্ষে আপনাদের সমর্থন আমার পথচলাকে আরও বেগবান করবে বলে আমি বিশ্বাস করি।"

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert